জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২৬ ৯:৪৮ এএম

খুলনা-৬ আসন (কয়রা-পাইকগাছা) কয়রায় জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রুবার (৩০ জানুয়ারি) বিকাল ৩ টায় কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে কয়রা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি ডিএম জাহিদুল ইসলামের সঞ্চালনায় কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জনসভাটি অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ,খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শ্রমিক নেতা শেখ মোঃ আবুল কালাম, ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার আল গিফারী, কয়রা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা সুজাউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশ কয়রা উপজেলা সহ-সভাপতি মাওলানা হালিমুল হক, ইঞ্জিনিয়ার আসিফ জামিল সাহাদ, এনসিপির খুলনা জেলা সদস্য ও কয়রা উপজেলা সমন্বয়ক এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক,গণঅধিকার পরিষদের সাবেক উপজেলা সভাপতি ইয়াছিন আলিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকররমীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন,” আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দেখে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার প্রার্থী ও নেতাকর্মীদেরকে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে এবং হুমকি প্রদান করছে, কিন্তু হুমকি-ধমকি ও আক্রমণ করে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তাকে স্তব্ধ করা যাবে না” ।

তিনি আরো বলেন, “আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদ গঠন করতে সহায়তা করবে ইনশাআল্লাহ,  এবং আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবো এবং ন্যায় ও ইনসাফভিত্তিক ব্রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ”।

তিনি দেশের হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বলেন, “জামায়াতে ইসলামী দেশের হিন্দুধর্মাবলম্বীদের সাথে নিয়ে কাজ করতে চায় বলে দুইজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে যাতে করে তারা নির্বাচিত হয়ে হিন্দুদের পক্ষে তাদের অধিকার আদায়ে কথা বলতে পারে”।

তাছাড়া দলীয় নেতাকর্মীদেরকে প্রতিপক্ষ যদি কোন ধরণের উস্কানি দেয় তাহলে এড়িয়ে চলার আহবান জানান যাতে করে নির্বাচনী শৃংখলা বিনষ্ট না হয়”।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...