
খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আদালতে মামলা দায়েরের আগেই সমঝোতার সুযোগ তৈরি করতে নতুন উদ্যোগের ঘোষণা আসতে পারে আসন্ন বাজেটে। এ লক্ষ্যে মামলা-পূর্ব মধ্যস্থতা বা প্রি-স্যুট মেডিয়েশন (Pre-Suit Mediation) ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খেলাপি ঋণ আদায় প্রক্রিয়াকে আরও কার্যকর ও দ্রুততর করতে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করা হবে, যাতে আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল আইনি প্রক্রিয়া এড়িয়ে দ্রুত সমাধান সম্ভব হয়।
নীতিনির্ধারকদের মতে, প্রি-স্যুট মধ্যস্থতা চালু হলে ঋণ পুনরুদ্ধারের হার বাড়বে, মামলা জট কমবে এবং ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ হ্রাসে সহায়ক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার (এডিআর) সফল প্রয়োগের মাধ্যমে ঋণ পুনরুদ্ধার প্রক্রিয়ায় গতি আনা সম্ভব হবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আটকে থাকা অর্থ দ্রুত পুনঃপ্রবাহিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে আর্থিক খাতের স্থিতিশীলতা জোরদার করতে সহায়ক হবে।
বাজেট প্রস্তাবে এ বিষয়ে বিস্তারিত কর্মপদ্ধতি ও বাস্তবায়ন কাঠামো তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।
এএ
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত