
গরমে ঘরের বাইরে বের হলেই পড়তে হয় রোদের তোপে। ঘরে থাকলেও ভ্যাপসা গরম থেকে নিস্তার নেই। আবার এসি চালালেই দেখা দেয় চোখে আর্দ্রতার ভাব কমে আসার সমস্যা। এছাড়া তীব্র গরমে কনজাঙ্কটিভাইটিস, চোখে অ্যালার্জিসহ নানা সমস্যা দেখা দেয়। এসময় চোখ ভালো রাখতে কী করবেন জেনে নিন-
দূষণ, ধোঁয়া থেকে সুরক্ষিত রাখুন চোখ
গরমের দিনে রাস্তায় বের হলে অনেকেই মুখ ঢেকে রাখেন। একইভাবে চোখে সানগ্লাস দিতে ভুলবেন না। বাতাসে দূষণ সৃষ্টিকারী নানান উপাদান থাকে। গাড়ির ধোঁয়া, সিগারেটের ধোঁয়া ইত্যাদির কারণে চোখের অ্যালার্জির উপসর্গ বেড়ে যেতে পারে। তাই অ্যালার্জি সমস্যা থেকে বাঁচতে চোখ সানগ্লাসে ঢেকে বের হওয়া ভালো।
এসি ও বিছানার চাদর পরিষ্কার রাখুন
কেবল চোখের যত্ন নিলেই চলবে না। এর পাশাপাশি চোখ সুরক্ষিত রাখতে অন্যান্য জিনিসের দিকেও খেয়াল রাখতে হবে। বিছানার চাদর, বিশেষত বালিশের কভার একটি নির্দিষ্ট সময় পর পর ধুয়ে রাখুন ও পাল্টে নিন। এসি পরিষ্কার রাখুন। এসিতে বেশিক্ষণ থাকলে দেখা দিতে পারে ড্রাই আইজ সমস্যা। তাই দিনে অন্তত আড়াই লিটার পানি পান করুন।
চোখ যদি চুলকায়
চোখ যদি বারবার চুলকায়, তবে সতর্ক হোন। এটি কনজাংটিভাইটিসের লক্ষণ কি না দেখুন কনজাংটিভাইটিস হলে চোখ লাল হবে, জ্বালা পোড়া করবে, আলোর দিকে তাকালে অস্বস্তি লাগবে, চোখ আঠা আঠা লাগবে, পিচুটি রয়েছে অনেকটা এমন মনে হবে এবং চোখ ফুলে যাবে। তবে চোখ চুলকানো মানেই যে তা কনজাংটিভাইটিস এমনটা নয়।
চোখ চুলকালেই হাত দিয়ে ডলবেন না। একটি সাদা পরিচ্ছন্ন সুতির কাপড় ভিজিয়ে খানিকক্ষণ চোখ বুজে তার ওপরে কাপড় রাখুন। এছাড়াও গরমের দিনে লেন্সের পরিবর্তে চশমা ব্যবহার করতে পারেন।
থাইরডেজনিত সমস্যা থাকলে
থাইরয়েডজনিত চোখের রোগে রঙ চিনতেও সমস্যা হতে পারে। এই রোগ হলে কখনও কখনও রঙ তুলনায় হালকা দেখতে লাগে।
ঘুম জরুরি
গরমের দিনে যথেষ্ট ঘুম আসতে চায় না। কিন্তু চোখের আরামের জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। তাই চোখ ভালো রাখতে চাইলে পরিমিত ঘুমের অভ্যাস করুন।
- ১মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ২চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৩লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ৪সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি





পাঠকের মতামত