
চলছে চৈত্র মাস, সূর্যের তেজ চোখ রাঙাচ্ছে। বাড়ি থেকে অফিস যেতেই যেন ঘাম ঝরছে। এ গরমে কমবেশি সবাই চেষ্টা করেন হালকা-পাতলা খাবার খেতে। তবুও ক্লান্তি কাটে না। তাই এসময় খাবার তালিকা তৈরি করতে হবে খুব সাবধানে। এমন কিছু খাবার আছে, যা গরমে শরীরের অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। যা এড়িয়ে চলা উচিত।
চলুন জেনে নেই কোন খাবারগুলো গরম এড়িয়ে চলবেন:
লেবু-লবণের শরবত:
গরমে ক্লান্তি কাটাতে এক গ্লাস লেবু-লবণের শরবত চট করে খেয়ে নেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ঘামের সঙ্গে শরীর থেকে বিভিন্ন খনিজ বেরিয়ে যাওয়ায় একটু বেশি লবণ খেয়ে নেওয়ার প্রবণতা দেখা যায় অনেকের মাঝেই। তবে এটি মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। লবণ অর্থাৎ, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ শরীরে বেড়ে গেলে রক্তচাপ বেড়ে যায়। এছাড়াও কিডনির জটিলতাসহ নানা রকম শারীরিক সমস্যা হতে পারে।
গরম পানীয়:
শীত-গ্রীষ্ম, বর্ষা চা-কফি না হলে আপনার চলেই না? প্রচণ্ড গরমে এই অভ্যাসটি কিন্তু ভীষণ ক্ষতিকর। এতে দেহের বাড়তে থাকা তাপমাত্রা পানি শূন্যতা তৈরি করে। এতে বাড়তে পারে ডিহাইড্রেশনের মতো সমস্যা। তাই এই সময়ে গরম পানীয় এড়িয়ে চলাই ভালো।
মশলা:
মশলাদার খাবার খেলে দেহে তাপ বেড়ে যায়। হজমের সমস্যা ছাড়াও অতিরিক্ত ঘাম হয়, গায়ে র্যাশ, ব্রণ, ফোড়া হওয়ার আশঙ্কাও থাকে। তাই এ সময়ে খুব বেশি মশলাদার খাবার না খাওয়াই ভালো।
ভাজা-পোড়া:
চলছে রমজান মাস। অল্প করে হলেও ভাজা-পোড়া সকলের প্লেটেই শোভা বাড়াচ্ছে। তবে খেতে ভালো লাগলেও এই গরমে ভাজা খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। ভাজা-পোড়া জাতীয় খাবার শরীরে পানির ঘাটতি তৈরি করে।
আচার:
খাবারে একটুখানি আচার খেতে অনেকেই ভালবাসেন। এটি খাবারের স্বাদ বাড়িয়ে তোলে বহুগুণে। তবে আচারে অতিরিক্ত লবণসহ নানা রকম মশলার আধিক্য থাকে। তাই গরমে রোজ আচার খেতে পানি শূন্যতাসহ হজমের গোলমাল হতে পারে।
সূত্র: হেলথইন
বিএইচ
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৩১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৪খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৫বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৮তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৯জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত