
গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পুবাইল) সংসদীয় আসন বিলুপ্তিতে পুনর্গঠিত গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। ভোটার বাস্তবতা, ভৌগোলিক ভারসাম্য ও নির্বাচনী সক্ষমতার যুক্তিতে মনোনয়ন পুনর্মূল্যায়নের আহ্বানও জানান তারা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় টঙ্গীর আহসান উল্লাহ ইসলামিক ফাউন্ডেশন (বড় দেওড়া) মাঠে সংবাদ সম্মেলন তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য গাজীপুর-২ আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এ আসনে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের প্রতি সম্মিলিত সমর্থন ব্যক্ত করেন।
লিখিত বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির সাবেক সদস বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার লিখিত বক্তব্য বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে গাজীপুর-৬ আসন বাতিল হয়ে পূর্বের গাজীপুর-২ আসনে ফিরে আসায় এ আসনের রাজনৈতিক ও নির্বাচনী বাস্তবতায় মৌলিক পরিবর্তন এসেছে। বর্তমানে গাজীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৮ লাখ, যা এটিকে দেশের অন্যতম বৃহৎ ও চ্যালেঞ্জিং আসনে পরিণত করেছে।
বক্তব্যে থানা ও ওয়ার্ডভিত্তিক ভোটার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, গাছা থানার ৭টি ওয়ার্ডে ভোটার ১ লাখ ৫৫ হাজার ৩০৯ জন এবং পূবাইল থানার আংশিক অংশে (ওয়ার্ড-৩৯) ভোটার ১৩ হাজার ২৮৬ জন। অর্থাৎ, গাছা ও পূবাইল মিলিয়ে ভোটার ১ লাখ ৬৬ হাজার ৫৯৫ জন।
অপরদিকে, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ১৫টি ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৬৫৯ জন এবং মেট্রো সদর থানার ১৩টি ওয়ার্ডে ভোটার ২ লাখ ৪৮ হাজার ২০ জন। এর মধ্যে কাউলতিয়া এলাকার চারটি ওয়ার্ডে ভোটার মাত্র ৭৩ হাজার ৭৩৮ জন। এতে স্পষ্ট হয়, গাজীপুর-২ আসনের সংখ্যাগরিষ্ঠ ভোটার টঙ্গী, গাছা ও পূবাইল এলাকায় বসবাস করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান মনোনয়ন দেওয়া হয়েছিল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়—যখন গাজীপুর-৬ আসন (টঙ্গী-গাছা-পূবাইল) আলাদা সংসদীয় আসনের আওতায় ছিল। আপিল বিভাগের রায়ের মাধ্যমে (গাজীপুর-৬) আসন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা রাজনৈতিকভাবে যৌক্তিক ও সময়োপযোগী। বক্তারা স্পষ্ট করেন, এটি কোনো ব্যক্তি বিরোধিতা নয় বরং দলীয় স্বার্থ, ভোটার প্রতিনিধিত্ব ও বিজয়ের সম্ভাবনা নিশ্চিত করার প্রশ্ন।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, টঙ্গী-গাছা-পূবাইল একটি অভিন্ন নগর বাস্তবতার অংশ। গাজীপুর সিটি করপোরেশন গঠনের পূর্বে এই এলাকাগুলো টঙ্গী পৌরসভার আওতায় ছিল এবং দীর্ঘদিন ধরে একই সামাজিক-রাজনৈতিক ধারায় পরিচালিত হয়ে আসছে। ঐতিহাসিকভাবে এ আসনের নেতৃত্বও অধিকাংশ সময় টঙ্গী কেন্দ্রিক ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রেও টঙ্গী থেকে নেতৃত্ব নির্বাচিত হওয়ার নজির রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আন্দোলন-সংগ্রামে গাজীপুর এলাকার বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন। ফ্যাসিবাদী সরকারের আমলে বহু নেতাকর্মী জেল-জুলুম, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র দখল ও ভোট ডাকাতির মাধ্যমে বিএনপির প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়, যার ফলে সংশ্লিষ্ট নেতারা রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েন। এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পুনর্গঠিত গাজীপুর-২ আসনের বর্তমান ভোটার ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে টঙ্গী, গাছা ও পূবাইল এলাকার সাংগঠনিক মতামত গুরুত্বসহকারে শোনা হোক। প্রয়োজনে বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা করে এমন প্রার্থী মনোনীত করা হোক, যিনি এই বৃহৎ ও প্রতিযোগিতামূলক আসনে সর্বোচ্চ ভোট সংহত করে বিএনপিকে বিজয়ের পথে নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর-২ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক গোলাপ এবং আক্তারুজ্জামান, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য প্রার্থী জসিম উদ্দিন ভাট, বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, যুবদল নেতা সৌমিক সরকারসহ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএইচ
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৭লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত