প্রকাশিত: জুন ১৯, ২০২১ ৫:৩৭ পিএম

মেক্সিকোয় সাংবাদিক গুস্তাভো সানচেজকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা নিয়ে চলতি বছর মেক্সিকোয় দুজন সাংবাদিককে হত্যা করা হলো। সানচেজ পুলিশের খবর প্রচারকারী একটি ওয়েবসাইটের সম্পাদক ছিলেন।

পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ওয়াক্সাকা শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সানচেজ। এই সময় বন্দুকধারীরা গুলি ছুড়লে নিহত হন তিনি। বন্দুকধারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হয়নি ঘাতক। এর আগে ২০২০ সালের জুলাইয়ে সানচেজের ওপর এক দফা হামলা হয়েছিল। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।

এদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, চলতি বছর মেক্সিকোয় সানচেজসহ দুই সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর আগে দেশটির মধ্যাঞ্চলে এনরিকে গার্সিয়া নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার হয়েছে। তবে তাঁদের হত্যার পেছনে পেশাগত কোনো কারণ রয়েছে কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি। জীবননাশের ঝুঁকি বিবেচনায় সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর একটি মেক্সিকো।

তিনি আরো বলেন, ২০০০ সালের পর থেকে দেশটিতে শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। মূলত রাজনীতি ও মাদক ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় দেশটিতে সাংবাদিকেরা হামলার শিকার হন।

শেয়ার

পাঠকের মতামত

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্রযুক্তিতে ইউক্রেনের অভ্যন্তরে বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ...

ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা না করতে জোর আহ্বান ভারতের

বিদেশি বাণিজ্যিক জাহাজে হামলা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগাচির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ...