প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২ ১২:৫৬ পিএম

বরিশালের গৌরনদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রাম থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর জেলার আদিতাপুর গ্রামের মৃত ধনু কাজীর ছেলে নুরুজ্জামান কাজী (৪৫) ও নাটোর জেলার গুরুদাশপুর থানার কুমারখালী গ্রামের মৃত রুহুল আমীন মোল্লার ছেলে আতাউর রহমান (৪২)।

গৌরনদী মডেল থানার এসআই মোঃ খায়রুল ইসলাম জানান, দক্ষিণ পালরদী গ্রামের ডাঃ সমীর চাকলাদারের বাড়ির বাঁশ বাগানে অভিযানের সময় গ্রেফতারকৃতদের অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ দেশীয় তৈরি একটি রিভালবার, ধারালো অস্ত্র ও চাইনীজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...