
পিরোজপুরে গ্রাম পুলিশদের মাঝে ৪০ লক্ষাধিক টাকার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ আগষ্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ-মিজান স্মৃতি মিলনায়তনে এসকল অতীব প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, পল্লী অঞ্চলের কোটি কোটি মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব গ্রাম পুলিশদের উপর। তারাই প্রথম জানতে পারেন যে কোথায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হচ্ছে বা হবার আশংঙ্কা রয়েছে। গ্রাম পুলিশরাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জেলা প্রশাসক গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানিয়ে বলেন পিরোজপুরে মানুষের সুখ-শান্তি, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে অতীতের মত আপনারা সজাগ ও সচেতন থাকবেন। কোন অশুভ চক্র আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইলে তাৎক্ষনিকভাবে পুলিশ বাহিনীকে এবং জেলা প্রশাসনকে অবহিত করবেন।
এসময় জেলার ৭টি উপজেলার ৫৪টি ইউনিয়নের ৪ শত ৮২ জন গ্রাম পুলিশের প্রত্যেককে তাদের পোষাকের জন্য ২টি খাকি প্যান্ট, ২টি শার্ট, ১ জোড়া জুতো, বেল্টসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। এছাড়াও ১শত ২৭ জন গ্রাম পুলিশের প্রত্যেকে ১টি করে বাইসাইকেল প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ।
- ১চাঁদপুরে বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো মসজিদের প্রবেশপথ
- ২কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ৩চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৪রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মামলা
- ৫চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ৮মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৯ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ১০লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত