প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩ ১২:৪৬ পিএম

গ্রিসে বাংলাদেশিসহ ৩০ হাজার অনথিভুক্ত অভিবাসীকে নিয়মিত করার ঘোষণা দিয়েছে দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়। গত ১৪ ডিসেম্বর দেশটির মন্ত্রণালয় দুটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

দেশটিতে অনথিভুক্ত অভিবাসী নিয়মিত করতে একটি খসড়া সংশোধনীও প্রকাশ করা হয়েছে। যেসব অনিয়মিত অভিবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছেন এবং চুক্তি ছাড়া চাকরিতে যুক্ত রয়েছেন, তাঁরা নিবন্ধিত হয়ে বৈধ কর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন।

নতুন নিয়মে একজন ব্যক্তিকে তিন বছর মেয়াদি বসবাসের অনুমতি দেওয়া হবে। আবেদনকারীর স্ত্রী, স্বামী ও সন্তানরা ৩০ নভেম্বরের আগে গ্রিসে উপস্থিত থাকলে তাঁদেরও বৈধতা দেওয়া হবে। তবে নিয়মিতকরণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই চাকরি অব্যাহত রাখতে হবে। অন্যথায় কার্ড বাতিলের ঝুঁকিতে পড়তে পারেন।

শর্তপূরণকারী অনিয়মিত অভিবাসীরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত হওয়ার আবেদন করতে পারবেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...