নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫ ১:১১ পিএম , আপডেট: আগস্ট ৭, ২০২৫ ১:১১ পিএম

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে সাতদিনের রিমান্ডে নিতে আদলতের কাছে আবেদন করা হবে।

ডিএম‌পির মি‌ডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডি‌সি (মি‌ডিয়া) তালেবুর রহমান।

এসময় তি‌নি বলেন, সুমাইয়া জাফ‌রিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূ‌মিকা ছিলো তা ক্ষ‌তিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গতকাল অভিযুক্ত সুমাইয়া জাফরিনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। ডিবি জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণে অংশ দেওয়ার সময় মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন। এ ঘটনায় সাদিককে হেফাজতে নেয় সেনাবাহিনী। পরে পুলিশ তার স্ত্রীকে আটক করে।

প্রসঙ্গত, এ নিয়ে ওই কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের পর নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগসহ ২৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ  

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন খারিজ করে ...

একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

আলোচিত টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে ...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় ...

একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ...

‘ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...