
বিশ্ব নেতাদের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতির আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্কটিশ শহর গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উপস্থিত নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, তা না হলে বৈশ্বিক উষ্ণতা নিরসনের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হবে।
রোমে জি২০ নেতাদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গ্লাসগো যদি ব্যর্থ হয়, তাহলে সবকিছু ব্যর্থ হবে। এই বৈঠকে নেতারা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণে সম্মত হয়েছেন।
এদিকে, রোববার সকালে স্কটল্যান্ডের সবচেয়ে বড় শহর গ্লাসগোতে দুই সপ্তাহের সম্মেলন উদ্বোধন করেন কপ২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা। সেখানে তিনি বলেন, ওই লক্ষ্যমাত্রা বাঁচিয়ে রাখার ‘সবশেষ, সবচেয়ে ভালো প্রত্যাশা হলো’ আলোচনা।
২০১৫ সালের প্যারিস চুক্তিতে দেশগুলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রাক শিল্প যুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং সম্ভব হলে ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে সম্মত হয়। সেই প্রতিশ্রুতির প্রতিধ্বনি করেন বরিস জনসন।
প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ২০৫০ সাল নাগাদ যুক্তরাজ্যের কার্বন নিঃসরণের পরিমাণ শুন্যে নামিয়ে আনার প্রতিশ্রতি দিয়েছে। আরও বেশ কিছু দেশ কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে। তবে সেসবও পর্যাপ্ত নয় বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বরিস জনসন বলেন, ‘আমরা যদি কপ২৬ কে ব্যর্থ হওয়া থেকে ঠেকাতে চাই তাহলে সেগুলো অবশ্যই বদলাতে হবে।’ তা না হলে প্যারিস চুক্তি কেবল একটি কাগজের টুকরায় পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত