জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৬ ৪:৫১ পিএম

চট্টগ্রামের পটিয়ায় সন্দেহভাজন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পঙ্কজ শীল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিলক চক্রবর্তী নামের আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চক্রশালা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আবিদুল ইসলাম নামের এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

জানা যায়, মঙ্গলবার রাতে বোরকা পরা একজনসহ তিন ব্যক্তি রাস্তার পাশে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পঙ্কজ শীল ও তিলক চক্রবর্তী তাদের পরিচয় জানতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা পঙ্কজ শীল ও তিলক চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে।

ছুরিকাঘাতে পঙ্কজ শীল ও তিলক চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে পঙ্কজ শীল মারা যান। আহত তিলক চক্রবর্তীর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস জানান, রাতে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের পরিচয় জানতে চাওয়ার কারণেই এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামলার পর তিনজনের মধ্যে দুজন পালিয়ে যায়। তবে বোরকা পরা আবিদুল ইসলামকে আটক করা সম্ভব হয়। পুলিশের ধারণা, তারা ছিনতাইকারী দলের সদস্য। আটক আবিদুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলায়।

খবরের সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পটিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই লোমহর্ষক হামলায় বেশ কয়েকজন পেশাদার ছিনতাইকারী অংশ নিয়েছিল। ঘটনার পরপরই পুলিশি তৎপরতা জোরদার করে স্থানীয় জনতার সহায়তায় পালানোর সময় বোরকা পরিহিত ছদ্মবেশী এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের পরিচয় শনাক্ত করে তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...