জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৩:৩৮ পিএম

চরফ্যাশনের শশীভূষণ থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ইব্রাহিম মোল্লা (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা ৭নং ওয়ার্ডের ফজলে আলী সর্দার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে মাদক বিক্রি করার সময় আটক করা হয়। মাদক বিক্রেতা ইব্রাহিম মোল্লা উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা ৭নং ওয়ার্ডের আবদুল মালেক মোল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে গ্রেফতার হওয়া মাদক কারবারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। শশীভূষণ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই হাফিজ জানান, এস আই ইকবালের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর আইচা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদকসহ এই চক্রের সদস্যকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...

নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

গরুর হাটে যাওয়ার পথে নেশা চক্রের খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়া টাঙ্গাইলের এক গরু ব্যবসায়ীকে ...