
ভোলার চরফ্যাসনে কোস্ট ফাউন্ডেশনের বৈধভাবে ক্রয়কৃত জমিতে উন্নয়নমূলক কাজে বাধা প্রদান, জমি জবরদখলের চেষ্টা এবং সংস্থার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কোস্ট ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার ভোলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চরমানিকা ইউনিয়নের ৬৯ শতাংশ জমি ২০২১ সালে ‘চার্চ অব বাংলাদেশ’-এর কাছ থেকে ৩২ লক্ষ টাকায় ক্রয় করে কোস্ট ফাউন্ডেশন। উক্ত জমিতে গত ১৮ এপ্রিল ‘কোস্ট রিসোর্স ও বালাইনাশক প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল তাতে বারবার বিঘ্ন ঘটায়।
সংবাদ সম্মেলনে এই ঘটনার সাথে জড়িত ও অভিযুক্ত হিসেবে ১৮ জনের নাম প্রকাশ করা হয়।
অভিযুক্তরা হলেন— ১. সায়েদ ফরাজী (পিতা: মৃত মজিদ ফরাজী), ২. রফিক ফরাজী (পিতা: সায়েদ ফরাজী), ৩. মামুন হাওলাদার (পিতা: মৃত বারেক হাওলাদার), ৪. বাবুল পাটোয়ারী (পিতা: মৃত মোতাহার পাটোয়ারী), ৫. সিরাজ বেপারী (পিতা: মৃত খালেক বেপারী), ৬. মইনুদ্দিন (পিতা: সায়েদ ফরাজী), ৭. বশির (পিতা: মৃত রহমান দলাল), ৮. মোসলেউদ্দিন (পিতা: ফজলুল করিম), ৯. শাহিন (পিতা: বাবুল পাটোয়ারী), ১০. কামাল (পিতা: কালাম রাড়ি), ১১. আবু তাহের সিকদার (পিতা: মালেক সিকদার), ১২. শাহে আলম (পিতা: মৃত তোফাজ্জল), ১৩. ইউনুস (পিতা: ফজলুল ডাক্তার), ১৪. ফরহাদ (পিতা: রফিক ফরাজী), ১৫. রুহুল আমিন (পিতা: মৃত কাছিম মুন্সি), ১৬. মনজুর আহমেদ (পিতা: মৃত হারুন আহমেদ), ১৭. আনোয়ার (পিতা: মৃত নুরুন্ন ইসলাম) এবং ১৮. আনোয়ার (পিতা: করিম মুন্সি)। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত বক্তব্যে জানানো হয়, উল্লিখিত ব্যক্তিরা গত ৬ মে সংস্থার কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে এলাকায় মানববন্ধন ও র্যালি করেছে এবং নির্মাণ কাজে বাধা দিচ্ছে। বিষয়টি নিয়ে গত ১৯ এপ্রিল দক্ষিণ আইচা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে আলোচনায় বসলেও প্রতিপক্ষরা তাদের দাবির সপক্ষে কোনো বৈধ দলিল উপস্থাপন করতে পারেনি।
সংবাদ সম্মেলনে বক্তারা আক্ষেপ করে বলেন, উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচনে কাজ করা একটি সংস্থার জনকল্যাণমূলক প্রকল্পে বাধা দেওয়া হচ্ছে মূলত জমি দখলের অসৎ উদ্দেশ্যে। কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ষড়যন্ত্র বন্ধ করতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ উন্নয়ন কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
সম্মেলনে সংস্থার কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এনজে
- ১নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ২তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৩জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৬ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৭আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৯চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ১০সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে





পাঠকের মতামত