
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় হামের প্রকোপ বেশি থাকায় গত ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার বাকি ৬ উপজেলায় এই কার্যক্রম শুরু হবে ২০ এপ্রিল সোমবার থেকে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন এর পক্ষে লিখিত বক্তব্যে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য তুলে ধরেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সাল।
তিনি বলেন, সোমবার ২০ এপ্রিল সকালে চাঁদপুর কালেক্টরেট স্কুলে জেলার হাম টিকাদান দান কর্মসূচি উদ্বোধন করবেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
কর্মকর্তা বলেন, প্রথম পর্যায়ে চাঁদপুর সদর, হাইমচর ও পৌর এলাকায় ১৮ এপ্রিল পর্যন্ত ৬১ হাজার ৭২০ শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
এই ২ উপজেলায় ২৫ এপ্রিল পর্যন্ত কার্যক্রম চলবে।
আর বাকি ৬ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ২০ এপ্রিল থেকে শুরু করে ১০ মে পর্যন্ত ১১ দিন কার্যক্রম চলবে। এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন বাকি কমিউনিটিতে ৮ দিন টিকা প্রদান করা হবে।
ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সাল বলেন, আমাদের টার্গেট হচ্ছে ৭২ হাজার ৮৭৪ শিশুকে এই টিকার আওতায় আনা। এজন্য গণমাধ্যমে বেশি করে প্রচারের প্রয়োজন।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় মারাত্মক এই রোগ থেকে আমাদের শিশুরা রক্ষা পাবে।
এ বিষয়ে সরকারের যথাযথ উদ্যোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩০৪ জন শিশু।
এরমধ্যে হাম শনাক্ত হয়েছে ৫২ শিশুর। মৃত্যুবরণ করেছে ৩ জন।
কিছুদিন পূর্বে হামের প্রকোপ বেশি ছিল। টিকা দেওয়ার পরে তা কিছুটা কমেছে। বর্তমানে প্রতিদিন গড়ে হামের উপসর্গ নিয়ে তিন থেকে চারজন শিশু হাসপাতালে ভর্তি হয়।
এ সময় সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী সহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইএটি
- ১গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৩প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৫রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার
- ৭জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমানের স্ত্রী নিখোঁজ
- ৯রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ১০চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে





পাঠকের মতামত