
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে চাঁদপুর হাসান আলী সরকার উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান।
সভাপতির বক্তব্যে কামরুল হাসান বলেন, গাছ আমাদের পরম বন্ধু, বছরের পর বছর গাছ থেকে আমরা অক্সিজেন নিচ্ছি কিন্তু প্রয়োজনীয় গাছ রোপণ করছি না। দেশের আয়তন অনুসারে ২৫ শতাংশ বন ভূমি থাকা প্রয়োজন, কিন্তু আছে মাত্র ১৬ শতাংশ।
জেলা প্রশাসক আরও বলেন, বায়ু মন্ডলের অক্সিজেন ধ্বংস এবং পরিবেশ বিপর্যয়ের জন্য আমরা মানুষরাই দায়ী। এখন বর্ষা মৌসুম গাছ লাগানোর উপযুক্ত সময়, আমরা সকলে আমাদের বাড়ির আঙ্গিনায় কমপক্ষে ২টি করে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করতে পারি। গাছ পরিবেশের ভারসাম্য বজায়ে সক্ষম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও গাছের বিকল্প নেই।
এছাড়াও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, কুমিল্লা বন বিভাগের বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, জেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়াত আহমেদ সিদ্দিকী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।
এএন
- ১এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ইউসিবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির
- ৫চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৬দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ৮সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৯২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ১০সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত