প্রকাশিত: জানুয়ারী ১৬, ২০২৪ ৪:৫৫ পিএম

চারদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এটি তার তৃতীয়বারের মতো সফর।

গতকাল সোমবার তাঁর আসার কথা ছিল। এদিন বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর বাতিল করা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় আজ মঙ্গলবার দুপুর দুইটা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনার ঈশ্বরদীর বিমানবন্দরে অবতরণ করে।

এরপর তাঁকে বহনকারী গাড়িবহর সড়ক পথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্য রওনা দেয়। বহরটি বিকেলে ৩টায় সার্কিট হাউসে প্রবেশ করে। সেখানে ২২তম রাষ্টপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। গার্ড অব অনার শেষে বিশ্রাম নিবেন এবং রাত্রিযাপন করবেন। সফরকালে স্থানীয় কয়েকটি কমসূচীতে যোগদান করবেন রাষ্ট্রপতি। আগামী ১৯ জানুয়ারি তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে গত ১৫ মে প্রথমবার চারদিনের এবং গত ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

শেয়ার

পাঠকের মতামত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৯ শ্রমিক নিহতের ঘটনায় ইয়ার্ডটিতে নিরাপত্তা ...

একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ৪৯ পরিদর্শককে

একযোগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ...

নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের ...