নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬ ৮:৫১ এএম

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. ফরিদ হোনেন (৪৪), মো. নুরে আলম (২৮), মোসা. শাহিনুর বেগম (২০), জয়া মার্কেট কস্তা, উম্মে কুলসুম রানি, মো. ইফতেখারুল আলম, রাকিব হোসেন (২৫), শাহরিয়ার হোসেন মৃদুল (২০), মো. আকাশ হোসেন (২৯), মো. শাকিল (২২), মো. স্বপন, মো. নুরুল ইসলাম (৩০), মো. ইমন হাওলাদার (২৬), মো. সিজান আহমেদ সিহান মাঝি (২৩), আরাফ হোসেন ওরফে দীপ (২০), মো. নুর ইসলাম (৩৩), মো. আতাউল্লাহ মোল্লা (২২), মো. মাহবুব আলম (৫৩), মো. সাগর সরদার (২৪), মো. মামুন (২৫), মো. প্রিন্স (৩৫), সুজন (২২), মো. স্বপন, মেহেদী হাসান সুমন (২২), মো. বাবুল (৪৮), মো. ইমন (২১), মো. জয় (১৮), মো. রানা (২৫), মো. সুজন (২৫), মো. বাবু (২০), মো. রমজান (২৫), মো. নাছির (২০), মো. মফিজ উদ্দিন (৫০), মো. নঈম ওরফে লিয়াকত, মো. সুরুজ খাঁ (৪৫), মো. সাকিল (২৩), মো. হাসনাইন (২১), মো. আব্দুর রউফ (১৮), মো. রাসেল (১৮), মো. রায়হান (১৮), শামীম (১৮), মো. সালমান হোসেন আবির (৩১), মো. রিফাত (২০), মো. মারুফ (২২), মাসুদ রানা শিকদার (২০), মো. সাইদুল ইসলাম ওরফে শুভ (২৩) ও মো. জুয়েল হাওলাদার ওরফে তিল্লা জুয়েল।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৫ জন, শেরেবাংলা নগর থানা ৩ জন, মোহাম্মদপুর থানা ১৮ জন, আদাবর থানা ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২ জন ও হাতিরঝিল থানা ১৩ জন।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে অপহরণ ও গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত সেনা ...