
চিলিতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। সেই সাথে দেশটির দক্ষিণাঞ্চলের দুটি অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটির মাপুচে আদিবাসী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর এই জরুরি অবস্থা জারি করেন তিনি। খবর আল-জাজিরার।
প্রেমিডেন্ট গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) এক ঘোষণায় এই জরুরি অবস্থা জারি করেন। মাপুচে আদিবাসী তাদের পৈতৃক জমি পুনরুদ্ধার এবং আত্মনিয়ন্ত্রণ দাবিতে করা বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় এই সিদ্ধান্ত নিলেন তিনি।
সেবাস্তিয়ান পিনেরা বলেন, দেশটির দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়াও বায়োবিও এবং আরাউকানিয়াস অঞ্চলে সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার কারণে তা পুনরুদ্ধারের সেনা মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, একাধিক সংঘর্ষের ঘটনা, মাদকপাচার, সন্ত্রাস ও সংগঠিত অপরাধের ঘটনা ঘটেছে ওই চারটি প্রদেশে। আর এই সংঘর্ষে বেসামরিক নাগরিক ও পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
মাপুচে’রা চিলির সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী। দেশটির মোট জনসংখ্যা এক কোটি ৯০ লাখ। এর মধ্যে ১৭ লাখ মাপুচে গোষ্ঠী। যারা মূলত দেশটির দক্ষিণে বসবাস করে।
মাপুচে নেতাদের দাবি, কোম্পানির কাছ থেকে নিজেদের জমি ও খামারের মালিকানা পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। দীর্ঘ দিন ধরে এই সমস্যা সমাধান না হওয়ার কারণে তারা প্রতিরোধ করার জন্য সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে। যারা ট্রাক ও বেসকারি সম্পত্তি গুলোতে হামলা চালায়।
এ পরিস্থিতিতে গত রোববার রাজধানী সান্তিয়াগো’তে মাপুচে’র স্বায়ত্তশাসনের দাবিতে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীদের সংঘর্ষে একজন নিহত ও ১৭ জন আহত হয়। দিয়া দে লা রাজা’র দিন এই বিক্ষোভ অনুষ্ঠান হয়। যা কলম্বাস দিবস নামেও পরিচিত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৩জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৪বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৫টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৬বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৭ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৮স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৯আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১০পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত