
১৩২ জন আরোহী নিয়ে গত সোমবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি প্লেন বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই প্লেনের কোনো আরোহীই আর বেঁচে নেই। ওই প্লেনের সব যাত্রী আর ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝি শহরের উদ্দেশে কুনমিং থেকে যাত্রা করেছিল।
অনলাইন ট্র্যাকিং ডাটার তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটি কয়েক মিনিটের মধ্যেই ৭ হাজার ৮৫০ ফুট উচ্চতা থেকে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
এয়ার ট্রাফিক কন্ট্রোলার কয়েক দফা চেষ্টা করেও পাইলটের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়নি। কর্মকর্তারা জানান, দুর্ঘটনার আগে কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
এক সংবাদ সম্মেলনে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক হু ঝেনজিয়াং জানান, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট এম৫৭৩৫-এর ১২৩ যাত্রী এবং ৯ জন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১২০ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়। এদের মধ্যে ১১৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য।
চীনের চারটি বড় এয়ারলাইন্সের মধ্যে একটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সের মোট ২২৩টি প্লেন রয়েছে।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত