প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ ১১:১৫ এএম

চীনের হেনান প্রদেশে একটি কারখানায় আগুন লেগে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত দুজন।

সোমবার বিকেলে আনিয়াং শহরের ‘হাই-টেক জোন’ হিসেবে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে এই অগ্নিকাণ্ড ঘটে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ৬৩ গাড়ি কাজ করে। স্থানীয় সময় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভাতে রাত ১১টা বেজে যায়।

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে মোট ৩৮ জনের মৃত্যুর খবর জানায়। আরও দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুজন এখনও নিখোঁজ রয়েছেন জানা গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...