
চীনে প্রচণ্ড ঠাণ্ডায় ২১ জন দৌড়বিদের করুণ মৃত্যু হয়েছে। একটি আল্ট্রাম্যারাথন প্রতিযোগিতা চলাকালে তাদের সবার মৃত্যু হয়। শনিবার উত্তরপশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে এ ঘটনা ঘটেছে। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া রোববার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের বাইয়িন শহরের ইয়েলো নদীর স্টোন ফরেস্টের জিংতাই এলাকা থেকে স্থানীয় সময় শনিবার সকালে ১০০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতা শুরুর সময় থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দৌড়বিদরা টি-শার্ট ও শর্টস পরে এতে অংশ নেন।
দুপুরের দিকে পর্বতময় একটি অংশে হিমশীতল বৃষ্টি, শিলা ও প্রবল বাতাসের কবলে পড়েন প্রতিযোগীরা। এ সময় তাপমাত্রা দ্রুত নেমে যায়।
সিনহুয়া জানায়, ১২০০ উদ্ধারকর্মীকে নিয়ে ব্যাপক উদ্ধার প্রচেষ্টা শুরু করা হয়। তারা থার্মাল ইমেজিং ড্রোন, রাডার ডিটেক্টর ও চূর্ণ করার যন্ত্রাংশসহ অভিযানে নামে।
রাতে তাপমাত্রা ফের কমে যায় এবং এলাকাটির প্রস্তরময় জটিল ভূমিরূপের কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে।
মোট ১৭২ জন এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, এদের মধ্যে আহতরাসহ ১৫১ জন প্রতিযোগী নিরাপদ আছেন।
রোববার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৮টায় আট জনকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে নিখোঁজ শেষ ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত