জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুয়ামোতো অঞ্চলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এই ...

চীনে একটি রেস্তোরাঁয় গ্যাস লাইন বিস্ফোরণে একজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের রাজধানী শেনইয়াংয়ে রাস্তার পাশের রেস্তোরাঁয় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।
ভয়াবহ ওই বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিস্ফোরণে দোকানটির দরজা-জানালা উড়ে গিয়ে অন্যস্থানে পড়েছে।
উদ্ধারকর্মীরা ৩৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। এখনও উদ্ধার তৎপরতা চলছে।
তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

পাঠকের মতামত