জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬ ৫:৩৪ পিএম

চুয়াডাঙ্গার সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের, মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় ফসলের খেতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন (বোমা) বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম দুপুর দেড়টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই স্থানে কৃষিজমিতে ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয়। এ সময় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. সেলিম ও ক্যাপ্টেন মো. রিফাত।

অভিযানে সহায়তা করে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল, যার নেতৃত্বে ছিলেন ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. খালিদ হোসেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, প্রায় এক মাস আগে এখানে ল্যান্ডমাইনগুলো পাওয়া যায়।

আজ সেনাবাহিনীর মাধ্যমে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের আগেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

পুরো অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই সফলভাবে অপারেশন সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...