প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২ ৩:১০ পিএম

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে বিএনপির ইফতার পার্টিতে হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় প্যান্ডেলসহ শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হন বিএনপির দুই নেতা। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে ইউপি সদস্য শাহিনের বাগানবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ইউপি সদস্য ও বিএনপির নেতা শাহিন জানান আমার বাগানবাড়িতে নাগদহ ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তুতি চলছিল। ইফতারের সময় হলে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ নাগদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলীর নেতৃত্বে ২০/৩০ জন আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করে প্যান্ডেলসহ শতাধিক চেয়ার-টেবিল। এ ঘটনায় বিএনপির ২ নেতা আহত হয়।

তিনি আরও বলেন, প্রায় পাঁচ শতাধিক মানুষের ইফতারির আয়োজন করা হয়েছিল। বেশিরভাগই নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নাগদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী বলেন, আমাদের কোনো নেতাকর্মী এ হামলা করেনি। আমার নেতাকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিলেও আমি তাদেরকে ফিরিয়ে দিই। মূলত বিএনপি ও যুবদলের মধ্যে গ্রুপিংয়ের কারণে এ হামলার ঘটনা ঘটেছে।

ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
পুলিশের অনুমতি ছাড়ায় বিএনপির কিছু কর্মীরা সম্মেলন বা মিটিং করছিল। এ সময় কিছু দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে উচ্ছেদ করে দিয়েছে। কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করে তারা।

আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা থানায় অভিযোগ বা মামলা করলে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...