
শাহবাগ থানার ভেতরে ছাত্রদলের সন্ত্রাসীদের হামলায় আহত ডাকসু নেতাদের শারীরিক খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুঁটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে যান এবং আহত ডাকসু’র সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, মাস্টারদা’ সূর্য সেন হল সংসদের সদস্য মো. সাইয়েদুজ্জামান নূর আলভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪/২৫ বর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলামের শারীরিক খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পূর্ব সেক্রেটারি ও ডাকসু’র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, পল্টন থানা আমীর এডভোকেট মারুফুল ইসলাম, শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মাহফুজুল হক সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
হাসপাতালের বাহিরে অবস্থানরত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, “সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদেরকে গ্রেফতার করতে হবে”। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই, থাকতে পারে না। যদি সরকার এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার না করে তবে প্রমাণ হয় সরকার সন্ত্রাসীদের আশ্রয়-প্রশয় দাতা। শাহবাগ থানা পুলিশ সন্ত্রাসীদের সহযোগি হিসেবে ভূমিকা পালন করেছে উল্লেখ করে সাংসদ নূরুল ইসলাম বুলবুল, শাহবাগ থানার ওসি সহ ঘটনার সময় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান। তিনি বলেন, এই ঘটনা কোনো ছোটখাটো ঘটনা নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে।
তিনি প্রশ্ন রাখেন, কারা ছাত্রদলের সন্ত্রাসীদের খবর দিয়ে থানায় এনে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে?- তিনি বলেন, একটি ফেইক নিউজকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকির প্রেক্ষিতে ঐ ছাত্র তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে শাহবাগ থানায় জিডি করতে গিয়েছিল। কিন্তু পুলিশ তার জিডি গ্রহন না করে তাদেরকে থানার ভেতরে দেড় ঘন্টা বসিয়ে রাখে। এবং পরবর্তীতে ছাত্রদলের সন্ত্রাসীরা থানায় এসে পুলিশের উপস্থিতিতে ডাকসু নেতাদের ওপর হামলা চালায়। এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ঘটনার সময় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রদলের সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপরও হামলা চালিয়ে ১২ জন সাংবাদিককে আহত করে। যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত করার সামিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান।
এনজে
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত