
রাতে টিউশন থেকে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী রাসেল হোসাইন।
শনিবার (১২ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সিএন্ডবি থেকে মীর মোশারফ হোসেন হল গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়।
ভুক্তভোগী রাসেলের বন্ধু শাহরিয়ার বলেন, “রাত সাড়ে ৮টার কিছু আগে কলমা এলাকা থেকে টিউশন থেকে ফিরছিলেন রাসেল। পরে সিএন্ডবি থেকে গাড়ি না থাকায় হেঁটেই হল গেইটের দিকে আসছিলেন তিনি। হলের গেট থেকে একটু দূরে থাকাকালীন রাস্তার বিপরীত পাশ থেকে ছিনতাইকারীরা তার পথ অবরোধ করে দাঁড়ায়। পরে তার সঙ্গে থাকা টিউশনির ৯ হাজার টাকা এবং কিছুদিন আগে কেনা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়৷ যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। ১৫ মিনিটের মতো সেখানে অপেক্ষা করে কাউকে না পেয়ে তিনি নিজেই রিক্সায় চড়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে আসেন। তিনি কোমরের ডান পাশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আঘাতস্থলে তাকে ৩ টি সেলাই দেয়া হয়েছে বলে জানান চিকিৎসা কেন্দ্রের ডা. রিফাত৷”
রাসেল বলেন, টিউশনির টাকা দিয়ে নিজের হাত খরচ চালান তিনি৷ টিউশনির একসঙ্গে পাওয়া ২ মাসের বেতন নিয়ে আসছিলেন তিনি।ছিনতাইকারীরা ছিল অল্পবয়সী, সংখ্যায় ছিল ৩ জন। তারা প্রথমে এসে গলায় শক্ত করে ছুরি ধরে৷ আমার শ্বাস একেবারে বন্ধ হয়ে আসছিল। দ্রুতই আমি সব দিয়ে দেই। আমি যাতে আর কাউকে ডেকে আনতে না পারি, সেজন্যে যাওয়ার সময় আমার কোমরে একটা কোপ দিয়ে যায় ওরা।
রাসেলের মানিব্যাগে জাতীয় পরিচয় পত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচিয়পত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে জানান তিনি। মোবাইল হারিয়ে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আসলে প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করলে সবাই সাহায্যের জন্য ছুটে আসেন।
ভুক্তভোগী রাসেলকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ডা. রিফাতের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করা হয়। তার কোমরের পেছনে আঘাতপ্রাপ্ত স্থানে তিনটি সেলাই করা হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এনাম মেডিকেলের অপারেশন থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আ. তাহের বলেন, ২৪ ঘন্টা আমাদের অবজারভেশনে রাখার জন্য তাকে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম, রবীন্দ্রনাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল সেখানে উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, আমরা খবর পেয়ে দ্রুততম সময়ে সেখানে এসেছি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারও যথেষ্ট আন্তরিক ছিল। তার অবস্থা এখন অনেকটা ভালো। তারপরও আমরা তাকে হাসপাতালে ২৪ ঘন্টা রাখার পরামর্শ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের চারপাশে নিরাপত্তা জোরদার করার জন্য আমরা সচেষ্ট আছি।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ বলেন, আমরা ইতোমধ্যে ওই এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য পর্যাপ্ত আলো এবং পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নিয়েছি। সাভার সার্কেল পুলিশের সাথে এ নিয়ে দুবার আলোচনা হয়েছে। আজকে দ্বিতীয়বার পুলিশের সঙ্গে কথা বললাম। ৭-৮ দিন আগেও একবার এ বিষয়ে কথা বলেছিলাম। আগামীকাল দশমী উদযাপিত হবার পর এ বিষয়ে কার্যকরী পদক্ষেপগুলো দৃশ্যমান হবে বলে আশা রাখছি।
বিএইচ
- ১এশিয়া প্যাসিফিকের বোর্ড সভা ২৯ জুলাই
- ২ন্যাশনাল হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা
- ৪সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৫ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
- ৬পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮পিপলস লিজিংয়ের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ডাচ-বাংলা ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০তেজগাঁও বায়তুন-নূর জামে মসজিদে ইমাম নিয়োগ, আবেদন শেষ ১৫ আগস্ট
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৭কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু





পাঠকের মতামত