
বর্তমানে তৃতীয় লিঙ্গের সদস্যরা ইতিবাচক গ্রহণযোগ্যতা পেলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে নয় বলে দাবি করেছে ‘সুস্থ জীবন’ নামে একটি সংগঠন। তাই নারী পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানান সংগঠনের চেয়ারপারসন পার্বতী আহমেদ।
পার্বতী আহমেদ বলেন, ২০১৩ সালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিয়ে একটি গ্যাজেট প্রকাশ করা হয়। এরপর আজ পর্যন্ত তেমন বড় কোনো পদক্ষেপ গ্রহণ বা উন্নয়ন এ জনগোষ্ঠী ভোগ করছে না। কাজ শুধু কাগজে কলমে হচ্ছে, কিন্তু বাস্তবে তেমন কিছুই নেই। সমাজকল্যাণ একটা ট্রেনিং দিয়ে ১০ হাজার টাকা ধরিয়ে দেয়। এই সময়ে তৃতীয় লিঙ্গের একজন সদস্য ১০ হাজার টাকা দিয়ে কীভাবে নতুন কিছু শুরু করতে পারে? ৫০ বছরের বেশি বয়সী একজন সদস্যকে ৩০০-৪০০ টাকা দিচ্ছে, এটা দিয়ে তার কী হবে। এ কথাগুলো কেউ নীতিনির্ধারণী পর্যায়ে বলছে না। কারণ সেখানে আমাদের কোনো প্রতিনিধি নেই। এজন্যই সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছেন তৃতীয় লিঙ্গের সদস্যরা।
তৃতীয় লিঙ্গের সদস্যদের সংগঠন সম্পর্কের নয়া সেতুর সভাপতি জয়া শিকদার বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসন থাকলে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পারব। তখন রাষ্ট্র আমাদের সেই সমস্যার সমাধান করে দিতে পারবে। আমাদের অধিকারের বাস্তবায়নের জন্য কোনো আইন প্রণয়নের দরকার থাকলে সেটা নিয়েও আমরা কথা বলতে পারব।
অন্যান্য বক্তারা বলেন, নীতিনির্ধারণ পর্যায়ে নারী পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে জাতীয় উন্নয়ন ব্যাহত হবে। সমাজের সকলের উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমেই সমাজের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। সকলের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে জাতীয় সংসদে তৃতীয় লিঙ্গের সদস্যদের জন্য সংরক্ষিত আসন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে তৃতীয় লিঙ্গের সদস্যদের সংগঠনের ১৫ জন নেত্রী উপস্থিত ছিলেন।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত