
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত পাখি মেলায় বাজিমাত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাব’ (এনএসসিসি)। সংগঠনের প্রতিনিধিত্ব করা দল পাখি দেখা প্রতিযোগিতায় প্রথম স্থান এবং পাখি চেনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
‘পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ এই প্রতিপাদ্যে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানান কর্মসূচি ও প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নেচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পাখি দেখা প্রতিযোগিতায় সংগঠনটির মাত্র দুইটি দল অংশ নিলেও এই প্রতিযোগিতায় একটি দল প্রথম স্থান অর্জন করে এবং পাখি চেনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে।
পাখি দেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী দলটির নাম ‘স্পটেড ওলেট’। বিজয়ী এই দলের সদস্যরা হলেন সজীব বিশ্বাস, দুর্জয় রাহা অন্তু, মো. সাব্বির আহাম্মেদ ও ফাহিমা আক্তার সুমি। স্পটেড ওলেট দলটিই পরবর্তীতে পাখি চেনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। সেই প্রতিযোগিতায় দলের প্রতিনিধিত্ব করেন সজীব বিশ্বাস ও ফাহিমা আক্তার সুমি।
সংগঠনটির সভাপতি সজীব বিশ্বাস বলেন, ‘পাখিরাই প্রকৃতির ধারক বাহক। পাখি টিকে থাকলে প্রকৃতি হবে সুন্দর। এমন আয়োজন আমাদের পাখি সম্পর্কে জানতে আগ্রহী করে, তাদের সুন্দর পরিবেশ নিশ্চিতের বিষয়ে ভাবতে উৎসাহিত করে।’
সাধারণ সম্পাদক মো. তানজিলুর রহমান খাঁন বলেন, ‘পাখিরা হলো প্রকৃতির অনন্য সৃষ্টি। জীব বৈচিত্র্য টিকিয়ে রাখতে পাখিদের অভয়ারণ্য গড়ে তুলতে হবে।’
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- ১একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ২ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ১০ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত