
নির্বাচন কমিশনের সামনে সহিংস বিক্ষোভের মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সংবাদমাধ্যমগুলো সোমবার (২০ ফেব্রুয়ারি) জানিয়েছিল, ইমরানকে গ্রেপ্তার করার প্রস্তুতি নিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। তবে তার আগেই সন্ধ্যার দিকে তাকে জামিন দেন লাহোর হাইকোর্ট। মার্চের ৩ তারিখ পর্যন্ত এটি বহাল থাকবে।
একটি সূত্র জানিয়েছে, পুলিশের সহায়তায় ইমরানকে গ্রেপ্তারে চার সদস্যের একটি দলও গঠন করেছিল এফআইএ। চূড়ান্ত সম্মতির জন্য সংস্থাটির পরিচালককে অবহিতও করা হয়।
তবে ইমরানের গ্রেপ্তার ঠেকাতে জামান পার্কের বাইরে অবস্থান নিয়েছিলেন তার দল তেহরিক ই-ইনসাফের অসংখ্য নেতা কর্মী।
গত বছরের এপ্রিলে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার সমর্থকরা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেন। যাকে ‘সহিংস বিক্ষোভ আখ্যা’ দিয়ে ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদে মামলা দায়ের করা হয়। সোমবার তাকে ওই মামলায় হাজিরা দিতে দুপুর ২টায় লাহোর হাইকোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি আসেন সন্ধ্যার পর।
ইমরান খানের আইনজীবীরা আদালতকে জানান নিরাপত্তা শঙ্কা এবং জামান পার্কে অসংখ্য নেতা কর্মী হাজির হওয়ায় তিনি আসতে পারছেন না।
এরপর লাহোর হাইকোর্টের বিচারক তারিক সেলিম জানান, ইমরানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে। তবে আইনজীবীরা এটি না করতে অনুরোধ করেন।
তবে পরবর্তীতে রাত ৮টার দিকে ইমরান খান আদালতে উপস্থিত হন। তিনি জানান, বাইরে অত্যাধিক ভিড়ের কারণে সময়মতো উপস্থিত হতে পারেননি। আদালতের সামনে যুক্তি উপস্থাপনের পর ইমরানের জামিন মঞ্জুর করা হয়।
সূত্র: দ্য ডন
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত