প্রকাশিত: জুন ৭, ২০২০ ৯:২৪ এএম

বিশ্বজুড়ে বিরাজমান মহামারি করোনাভাইরাস দেশের অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।  সংস্থাটি মনে করে, এ বছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আড়াই শতাংশের বেশি হবে না।

এছাড়া করোনাভাইরাসের কারণে দেশের মোট কর্মক্ষম মানুষের ৩০ শতাংশ বেকার হয়ে পড়ার আশংকা করছে সিপিডি।

রোববার (০৭ জুন) এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থান এবং বাজেটের চ্যালেঞ্জ নিয়ে এ অভিমত দেওয়া হয়।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এতে মূল প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

করোনাভাইরাস পরিস্থিতিতে মার্চের শেষের দিক থেকে অর্থনীতি একটি ভিন্ন গতি-প্রকৃতির দিকে ঢুকে গেছে উল্লেখ করে মূল প্রতিবেদনে তৌফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের অর্থনীতি কেমন হতে পারে আমরা সেটি দেখার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা কতোগুলো বিষয়কে বিবেচনায় নিয়েছি। আমরা দেখেছি পাঁচটি খাত সরাসরি বড় অসুবিধায় পড়েছে।

তবে ম্যানুফ্যাকচারিং ও কন্সট্রাকশন খাত প্রত্যক্ষভাবে বড় সমস্যায় পড়েছে এবং হোটেল-রেস্টুরেন্ট ও পরিবহন দীর্ঘদিন বন্ধ থাকায় জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে মূলপ্রবন্ধে বলা হয়, সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমরা যদি ধরে নেই অর্থবছরের বাকি যে সময় আছে তাতে ভালো প্রবৃদ্ধি হবে, তারপরও প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশের বেশি হবে বলে মনে হয় না। অর্থাৎ সবচেয়ে ভালো দৃশ্যপট যদি আমরা এই বছরের জন্য চিন্তা করি তাহলে আমাদের ধারণা এ বছরের প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশের বেশি হবে না।

তৌফিকুল ইসলাম খান বলেন, সব বাধা বিপত্তি উৎরে আমরা যদি ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারি, তাহলে তা যথেষ্ট খারাপ না। বিশ্বের অনেক দেশ এই সময়ে নেতিবাচক প্রবৃদ্ধিতে চলে গছে। আমাদের পাশের দেশ ভারতেও এই ধরনের আশঙ্কা করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন শিল্প কারখানা বন্ধ রয়েছে। কাঁচামাল আমদানি হচ্ছে না। রপ্তানি বাণিজ্য প্রায় স্থবির। এ অবস্থায় নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সমস্যা হবে। এছাড়া বিদ্যমান অবস্থা বেশি দিন থাকলে দেশের প্রায় ৩০ শর্তাংশ কর্মক্ষম মানুষ বেকার হয়ে পড়তে পারে।

শেয়ার

পাঠকের মতামত

সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

জাতীয় সংসদ ভবনের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ...

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) ...

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...