
আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭১ জন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সহকারী কমিশনার ও মুখপাত্র পল নায়াথি বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর চিপিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে নায়াথি বলেন, ‘ইস্টার উপলক্ষ্যে শহরের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চের উদ্দেশে যাচ্ছিল বাসটি। যাত্রীদের প্রায় সবারই গন্তব্য ছিল চার্চ। পথমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। তার ফলেই ঘটে হতাহতের ঘটনা।’
‘অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বাসটির যাত্রীধারণ ক্ষমতা ছিল ৬০ থেকে ৭৫ জন। সেখানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে চলছিল সেটি।’
বাস দুর্ঘটনা অবশ্য আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় এই দেশটিতে একটি সাধারণ ব্যাপার। বিশেষ করে ছুটির দিনগুলোতে যখন রাস্তাঘাটে লোকসমাগম বেশি থাকে, সেসময় বেশি ঘটে দুর্ঘটনা।
অতিরিক্ত যাত্রী পরিবহন, অদক্ষ ড্রাইভার ও ভাঙাচোরা সড়কই মূলত এসব দুর্ঘটনার কারণ।
সূত্র: আলজাজিরা
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত