
যদিও বিদেশি খাবার, তবে আমাদের দেশে এটি বেশ জনপ্রিয়। বিশেষ করে শিশু ও তরুণ-তরুণীদের কাছে পছন্দের একটি খাবার হলো পিজ্জা। বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা পিজ্জার দোকানে গিয়ে পছন্দের পিজ্জা অর্ডার করে খান অনেকেই। সুস্বাদু এই খাবার দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। মাংস, চিজ ও বিভিন্নরকম মশলা দিয়ে তৈরি বলে এটি স্বাস্থ্যকরও। পিজ্জা তৈরি করতে খুব বেশি সময় বা উপকরণ প্রয়োজন হয় না। আজ চলুন জেনে নেয়া যাক ঝটপট চিকেন পিজ্জা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
পিজ্জা ডো- ১টি
টোমেটো চিলি সস- ১ কাপ
মুরগির বুকের অংশ- ১/২ কাপ
লাল ও সবুজ ক্যাপ্সিকাম- ১/৪ কাপ
গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
আদা রসুন বাটা- ১/২ চা চামচ
চিজ- ১/২ প্যাকেট
অরিগ্যানো- ১ চিমটি
থাইম- ১ চিমটি
ডিম- ১/২ টা ফেটানো
তেল- ৪ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
কড়াইয়ে তেল গরম করে নিন। এবার পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে টুকরো করা মুরগির মাংস দিন। মিনিট পাঁচেক সময় নিয়ে ভাজুন। এরপর তাতে গোল মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।
ডো নিয়ে পিজ্জা প্যানে রুটির মতো বিছিয়ে কাঁটা চামচ দিয়ে রুটির গায়ে ছিদ্র করে নিন। এর ওপরে দিন টমেটো সস। এরপর বাকি সব উপকরণ সাজিয়ে নিন। ওভেন দুইশো ডিগ্রি তাপমাত্রায় প্রি হিট করে নিন। এরপর তাতে পিজ্জা দিয়ে দশ-পনের মিনিট বেক করে নিন। ব্যস, সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু পিজ্জা।
- ১এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ২পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৭পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৮দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ৯কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ১০ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ২বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৩সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৪এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৬২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৭৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৮মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ১০ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন





পাঠকের মতামত