জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫ ৩:৩৪ পিএম

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে উত্তরের পথ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। পরে অবরোধকারীরা ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এর আগে যমুনা গোলচত্বর এলাকায় সকাল থেকে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কে নেমে অবরোধ করে। তারা টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

অবরোধকারীরা জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করা হয়েছে। এছাড়া নতুন ম্যাপও দেওয়া হয় সাইটে। কোনভাবেই টাঙ্গাইল জেলাকে ভাগ করা যাবে না। ঢাকা বিভাগেই রাখতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, ‘বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হবে।’

শেয়ার

পাঠকের মতামত

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...