প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৭:৪৮ পিএম

টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর জেলার কালিয়াকৈরের উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর জেলার কালিয়াকৈরের উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীকে বদলি করে টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

একইসঙ্গে এই কর্মকর্তাকে নিজ নিজ অধিক্ষেত্রে দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আমরীন ...

গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জ্বালানি ...