
যুক্তরাষ্ট্রের টেক্সাসে উড্ডয়নের পরপরই একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় সৌভাগ্যক্রমে অক্ষত রয়েছেন সব আরোহী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (১৯ অক্টোবর) হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার মুখে পড়ে প্লেনটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ম্যাকডোনেল ডগলাস এমডি-৮৭ প্লেনটি বোস্টনের উদ্দেশে রওয়ানা দিয়েছিল। এসময় তাতে যাত্রী-ক্রুসহ মোট ২১ জন আরোহী ছিলেন।
প্লেনটি বিমানবন্দরের রানওয়ে ছেড়ে উড্ডয়নের পরপরই একটি বেড়ার সঙ্গে ধাক্কা লেগে পাশের মাঠে মুখ থুবড়ে পড়ে এবং ভেঙে দুই টুকরো হয়ে যায়। ভেঙে পড়ার পরপরই প্লেনের সামনের অংশে আগুন ধরে যায়। তবে আগুন লাগার আগেই সব আরোহী অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রানওয়ের শেষপ্রান্তে গিয়েও প্লেনটি পর্যাপ্ত উচ্চতায় না পৌঁছানোয় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আরোহীদের দুয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর নয়।
দুর্ঘটনার পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে আগুন নেভাতে দমকলকর্মীদের প্রাণান্ত প্রচেষ্টা লক্ষ্য করা যায়।
জানা যায়, মঙ্গলবার রাতে অনুষ্ঠিত একটি বেসবল ম্যাচ দেখতে ভক্তদের নিয়ে বোস্টন যাচ্ছিল প্লেনটি। কিন্তু যাত্রাপথেই দুর্ঘটনার মুখে পড়ে সেটি। তবে কপাল ভালো, এতে কারও প্রাণহানি হয়নি।
- ১ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ৪১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৫বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৬কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৮সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৯সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ১০ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৪২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৫পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৬চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৭হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৮বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৯শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১০মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড





পাঠকের মতামত