
বিদায়ী এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মানুষের কর্মসংস্থান হয়েছে। সেই সঙ্গে বেকারত্বের হার বেড়েছে। পাশাপাশি কর্মীদের মজুরি হ্রাস পেয়েছে। ফলে চলতি বছরই একাধিকবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমাতে পারে। এই সম্ভাবনায় অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন মুদ্রা ডলারের মান কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, এখন বিনিয়োগকারীরা মনে করছেন; চলমান বছরের শেষদিকে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার কমাতে পারে ফেড। আগামী সেপ্টেম্বর থেকেই এই মুদ্রানীতি গ্রহণ করতে পারে তারা।
এই প্রেক্ষাপটে সোমবার (৬ মে) ইউরো, স্টার্লিং, ইউয়ান, ইয়েনসহ প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে ১০৫ দশমিক ০৬ ডলারে। সবমিলিয়ে সপ্তাহের ব্যবধানে তা নিম্নগামী হয়েছে ১ শতাংশ। এর মধ্যে গত শুক্রবার সূচকটি নেমে গিয়েছিল ১০৪ দশমিক ৫২ পয়েন্টে। বিগত ৩ সপ্তাহের মধ্যে যা ছিল সর্বনিম্ন।
এই অবস্থায় আলোচ্য কার্যদিবসে ইউরোর মূল্যমান বেড়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ দশমিক ০৭৬৯ ডলারে। স্টালিংয়ের উত্থান ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ২৫৭৫ ডলারে।
স্পট মার্কেটে অনশোরে চীনের মুদ্রা শক্তিশালী হয়েছে। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৭ দশমিক ২০০৯ ইউয়ানে। গত ২৫ মার্চের পর যা সর্বোচ্চ। গত সপ্তাহে অফশোরে চীনা মুদ্রার উত্থান ঘটেছে ১ শতাংশ।
আগের সপ্তাহে জাপানি মুদ্রার শক্তি বৃদ্ধি পেয়েছিল ৩ দশমিক ৫ শতাংশ। প্রতি গ্রিনব্যাকের মূল্য দাঁড়িয়েছিল ১৬০ দশমিক ২৪৫ ইয়েনে। তবে আলোচিত কর্মদিবসে জাপানের কারেন্সির অবমূল্যায়ন ঘটেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৫৩ দশমিক ৭৪ ইয়েনে।
- ১জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৩ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত