
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালের দিকে স্থানীয় মুদ্রার দর কমে দাঁড়িয়েছে রেকর্ড ৮৩ দশমিক শূন্য ৮ রুপিতে। এর আগের সেশনে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যায় ৮৩ রুপি। আসন্ন অর্থনৈতিক মন্দাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর ব্লুমবার্গের।
প্রতি ডলারে ৮২ দশমিক ৯৮ রুপি দিয়ে লেনদেন শুরু হলেও এক পর্যায়ে এটির রেকর্ড পতন হয়ে মূল্য দাঁড়ায় ৮৩ দশমিক ১২১২ রুপিতে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, স্থানীয় মুদ্রার মূল্য শুরুর দিকে ছয় পয়সা কমে রেকর্ড ৮৩ দশমিক শূন্য ৬ রুপিতে দাঁড়ায়, যা অতীতের সব পতনকে ছাড়িয়ে যায়।
সিআর ফরেক্সের অ্যাডভাইজারের ব্যবস্থাপনা পরিচালক অমিত পাবারি বলেছেন, আট ট্রেডিং সেশনে ৮২ থেকে ৮২ দশমিক ৭০ রুপিতে স্থির হওয়ার পর হঠাং করে ডলারের বিপরীতে অভ্যন্তরীণ মুদ্রা ৮৩ রুপি ছাড়িয়েছে। এতে দেখা গেছে, সবশেষ ঘণ্টায় ভারতীয় মুদ্রার দর ৬০ পয়সা কমে ৮২ দশমিক ৪৩ থেকে ৮৩ দশমিক শূন্য ৩ রুপিতে দাঁড়িয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ডলার শক্তিশালী হতে থাকে। বিশ্বের বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েই চলেছে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে আমদানিকারক দেশগুলো। জ্বালানি ব্যয় মেটাতে অনেক দেশই হিমশিম খাচ্ছে।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত