
পুঁজিবাজারের তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ডিবেঞ্চারের দায় পরিশোধ করেছে। তবে আইন অনুযায়ী ডিবেঞ্চারের সব পাওনা পরিশোধের পরেও হিসাবের সমাপ্তি ঘটানোর আগে ডিবেঞ্চারহোল্ডারদের কারো কোন পাওনা থাকলে, তার দাবি জানিয়ে নোটিশ প্রকাশ করে ট্রাস্টি। এর মাধ্যমে ট্রাস্টি ডিবেঞ্চারহোল্ডারদের কাছ নিজেকে ঝুকিমুক্ত করে। তবে এর নেতিবাচক প্রভাব পড়েছে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দরে।
বেক্সিমকো লিমিটেডের ৩টি ডিবেঞ্চারের ক্ষেত্রেও সব দায় পরিশোধ সত্ত্বেও এই কাজটি করেছে ট্রাস্টি প্রতিষ্ঠান ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। তবে আইসিবির প্রকাশিত নোটিশকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ হয়েছে। এর মাধ্যমে ডিবেঞ্চারের অর্থ পরিশোধ করতে হবে বলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বেক্সিমকোর পক্ষ থেকে জানানো হয়েছে, বেক্সিমকো টেক্সটাইল, বেক্সিমকো ডেনিমস (বর্তমানে বেক্সিমকোর সঙ্গে একীভূত) ও বেক্সিমকো সিনথেটিকস নামের ৩টি ডিবেঞ্চারের সব অর্থ পরিশোধ করা হয়েছে। ফলে প্রত্যয়ন পত্র ও জামানত মুক্ত করে দেওয়ার জন্য গত ২৯ এপ্রিল ট্রাস্টি প্রতিষ্ঠান আইসিবিকে চিঠি দেয়। এর আলোকে আইসিবি শেষবারের মতো কোন ডিবেঞ্চারহোল্ডারের কোন ধরনের পাওনা থাকলে, তার জন্য ৫ জুনের মধ্যে দাবি জানানোর জন্য নোটিশ প্রকাশ করে।
এই নোটিশের আলোকে গত ২৪ মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যেখানে বেক্সিমকো লিমিটেড ৩টি ডিবেঞ্চার সমাপ্তি করার উদ্যোগ নিয়েছে এবং ডিবেঞ্চারহোল্ডারদের কোন দাবী থাকলে আগামী ৫ জুনের মধ্যে ট্রাস্ট্রিকে জানাতে বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করেই মূলত গড়ে উঠেছে ভুল বোঝাবুঝি।
অথচ গত ১৮ মে বেক্সিমকো লিমিটেডের ডিবেঞ্চারের সকল পাওনা পরিশোধ করা হয়েছে মর্মে প্রত্যয়ন পত্র দিয়েছে ট্রাস্টি। ওই প্রত্যয়ন পত্রে ট্রাস্টি উল্লেখ করেছে, ইস্যুকৃত ডিবেঞ্চারের বিপরীতে আইসিবি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োহকারীদেরকে সমুদয় পাওনা পরিশোধ করেছে বেক্সিমকো। ফলে বেক্সিমকো লিমিটেডের বন্ধককৃত দলীল ও চার্জ ডকুমেন্ট অবমুক্ত করার জন্য আবেদন করা হয়েছে।
গণমাধ্যমে ওই খবর প্রকাশের পরে বিনিয়োগকারীদের মধ্যে ডিবেঞ্চারের সমাপ্তিতে বেক্সিমকো লিমিটেডকে অনেক টাকা পরিশোধ করতে হবে এমন সংবাদ ছড়ায়। এমন কি সেই পরিমাণ অর্থ কোম্পানির কাছে নেই বলে বিভ্রান্তি তৈরী হয়। যা বেক্সিমকোর শেয়ার দরে নেতিবাচক প্রভাব ফেলে।
গত ২৩ মে বেক্সিমকো লিমিটেডের ৮৮.৭০ টাকার লেনদেন শেষ হয়েছে। তবে ২৫ মে লেনদেন শেষে ৮৬.১০ টাকায় নেমে এসেছে। এক্ষেত্রে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২.৬০ টাকা বা ২.৯৩ শতাংশ।
বেক্সিমকো ফার্মার শেয়ার দরেও নেতিবাচক প্রভাব ফেলেছে ডিবেঞ্চারের খবর। ওই খবরের পরে ২৩ মে ১৭৩.৪০ টাকায় লেনদেন শেষ হয়। ২৫ মে দিন শেষে শেয়ারের দর দাঁড়ায় ১৭১.৫০ টাকা। অর্থাৎ ২দিনের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ১.৯০ টাকা বা ১.১০ শতাংশ।
এ বিষয়ে বেক্সিমকো লিমিটেডের নির্বাহি পরিচালক মোস্তফা জামানুল বাহার বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমরা তিনটি ডিবেঞ্চারের পাওনা অর্থ ইতিমধ্যে পুরোপুরি পরিশোধ করে দিয়েছি। এ কারনে ট্রাস্টির কাছে জামানত বা বন্ধককৃত দলীল ও চার্জ ডকুমেন্ট অবমুক্ত করে দেওয়ার জন্য চিঠি দেই।
তিনি বলেন, ট্রাস্টি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ ও নিজেদেরকে দায়মুক্ত করার জন্য শেষবারের মতো কোন ডিবেঞ্চারহোল্ডারের পাওনা থাকলে, তার জন্য দাবি জানাতে নোটিশ জারি করে। কারণ কারো যদি পাওনা থেকে থাকে, তার জন্যতো ট্রাস্টিকেই জবাবদিহি করতে হবে। তাই সব পাওনা পরিশোধের পরেও ট্রাস্টি কারো পাওনা থাকলে, তার জন্য দাবি জানিয়ে নোটিশ দেয়।
মোস্তফা জামানুল বাহার বলেন, নোটিশ গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশের পরেই বিনিয়োগকারীসহ অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরী হয়েছে। অনেকে মনে করছেন বেক্সিমকো লিমিটেডকে এখন বিপুল অংকের টাকা পরিশোধ করতে হবে। এতে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত