প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪ ৯:৪৬ পিএম , আপডেট: জুলাই ১৩, ২০২৪ ৯:৪৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এ যাবৎ ডেঙ্গুতে মৃত্যু হলো ৪৮ জনের। মৃতদের মধ্যে ৪৩.৮ শতাংশ পুরুষ ও ৫৬.৩ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতালে ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও সাভার উপজেলায় একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে চার হাজার ২৭ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১৩ জুলাই পর্যন্ত ৪ হাজার ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬০.৫ শতাংশ পুরুষ ও ৩৯.৫ শতাংশ নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী।

এএন

শেয়ার

পাঠকের মতামত

আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকায় অবস্থানরত বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ...

নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে নতুন সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন ...

প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ সবেমাত্র পাঁচ মাস অতিক্রম করেছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশে নজিরবিহীন ...