
করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহরাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে এক নারী মারা গেছেন। ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে এটি মুম্বাইয়ে প্রথম মৃত্যু। তবে গোটা মহারাষ্ট্রে এই নিয়ে দু’জন ডেল্টা প্লাসে মারা গেলেন।
মুম্বাইয়ের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারী বযস ৬৩ বছর। গত ২১ জুলাই তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। মুম্বাইয়ে যে সাত জনের শরীরে ডেল্টা প্লাস শনাক্ত হয়েছিল, তাদের মধ্যে ওই নারীও ছিলেন।
সংবাদমাধ্যমগুলো বলছে, ভাইরাস প্রতিরোধে করোনা টিকার দু’টি ডোজই নিয়েছিলেন ওই নারী। এছাড়া ডায়াবেটিস-সহ বেশ কিছু শারীরিক সমস্যাও ছিল তার। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড এবং রেমডেসিভিরও দেওয়া হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। গত ২৭ জুলাই তার মৃত্যু হয়।
মুম্বাইয়ের স্বাস্থ্য দফতর বলছে, মৃত্যুর পর ওই নারীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। গত বুধবার সেই রিপোর্ট হাতে পৌঁছেছে। ওই নারীর দুই ঘনিষ্ঠজনও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তবে, মৃত নারী শহর ছেড়ে অন্য কোথাও ভ্রমণ করেননি।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে এখন পর্যন্ত সাত জনসহ মহারাষ্ট্রে মোট ১৩ জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এরমধ্যে পুনেতে তিন জন, নান্দিদ, গন্ডিয়া, রাইগাদ ও পালগারে দুজন করে এবং চন্দ্রপুর ও আলোকায় একজন করে শনাক্ত হয়েছেন।
এর আগে মহারাষ্ট্রের রত্নাগিরিতে ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে ৮০ বছরের এক বৃদ্ধা মারা গিয়েছিলেন।
- ১দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ২জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ৩সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৪২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৫সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৬মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৭হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৮প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৯বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ১০বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত