
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। বিশেষ করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এজন্য ঢাকার দুই সিটি করপোরেশনের ১১টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ।
যে ১১টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) রয়েছে ছয়টি এলাকা এবং উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) পাঁচটি।
এলাকাগুলো হলো- যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর, সবুজবাগ, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।
অন্যদিকে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২২ জুলাই সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪২ জন। এরমধ্যে রাজধানীতে ভর্তি রোগীর সংখ্যা ১২৩৯ জন। অর্থাৎ ঢাকা সিটি করপোরেশন এলাকা থেকে রোগী বেশি হাসপাতালে ভর্তি হয়েছে।
এলাকাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, দক্ষিণের যাত্রাবাড়ী, মুগদা, কদমতলি, জুরাইন, ধানমন্ডি এবং বাসাবো এলকায় আক্রান্তের হার বেশি। উত্তর সিটি করপোরেশনের উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও এবং বাড্ডা এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি।
বিপি/এএস
- ১চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৩রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫৯ জন গ্রেপ্তার
- ৪জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৫ভরিতে ২১৫৮ টাকা বাড়লো সোনার দাম
- ৬মতলবের অ্যামাচার বক্সার জিদান করছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- ৭সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং
- ৮ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- ৯নিউরোসায়েন্সে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ১০মালুমঘাটে বেহাল সড়কের করুণ দশায় এক শিশুর মৃত্যু
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৩ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৪চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৫চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৬সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৭সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৮মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৯কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ১০যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল





পাঠকের মতামত