
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ্ পরে দুপুর ২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
ডিন নির্বাচনে বিজয়ীরা হলেন– কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবদুল বাছির, সামাজিক বিজ্ঞান অনুষদে অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন, বিজ্ঞান অনুষদে ফলিত গণিত বিভাগের অধ্যাপক আবদুস সামাদ, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাহবুব হাসান, ফার্মেসি অনুষদের ফার্মেসি বিভাগের অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু, চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক নিসার হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক মো. জিল্লুর রহমান এবং আইন অনুষদের আইন বিভাগের অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।
কে কতো ভোট পেয়েছেন
কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবদুল বাছির পেয়েছেন ১৫৪ ভোট, সামাজিক বিজ্ঞান অনুষদের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান ১৬১ ভোট, ব্যবসায় শিক্ষা অনুষদের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন ১২১ ভোট, বিজ্ঞান অনুষদের ফলিত গণিত বিভাগের অধ্যাপক আবদুস সামাদ ১০৭ ভোট, জীববিজ্ঞান অনুষদের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাহবুব হাসান ৮৭ ভোট , ফার্মেসি অনুষদের ফার্মেসি বিভাগের অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার ৩২ ভোট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু ৫২ ভোট, চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক নিসার হোসেন ৪৩ ভোট পেয়ে নীল দল থেকে বিজয়ী হয়েছেন।
এদিকে সাদা দলের সব প্রার্থী এই নির্বাচনে হেরেছেন। কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৮০ ভোট, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানউল্লাহ পেয়েছেন ২৪ ভোট, ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন ৬১ ভোট, বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধ্যাপক ইমরান কাইয়ুম পেয়েছেন ৩৪ ভোট, জীববিজ্ঞান অনুষদের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক আখতার হোসেন খান পেয়েছেন ৬৯ ভোট , ফার্মেসি অনুষদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. শাহ এমরান ২১ ভোট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. হায়দার আলী ২৫ এবং চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন পেয়েছেন ৮ ভোট।
- ১ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ২আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৫গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৬পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৭ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৮সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৯ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ১০দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল





পাঠকের মতামত