
তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সফরের দ্বিতীয় দিনে বুধবার (২৭ অক্টোবর) সকালে তিনি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
দিনের শুরুতে সকালে ড. হাছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প মোতিঝিলে (প্রকৃতি তীর্থ) যান। সেখানে প্রকৃতির মনোরম পরিবেশে বেশ কিছুটা সময় কাটান তিনি।
সেখান থেকে বেরিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রী নবাবি স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হাজারদুয়ারি যান। প্রায় দুই ঘণ্টা ধরে হাজারদুয়ারি প্যালেসের মিউজিয়াম ঘুরে দেখেন তিনি। হাজারদুয়ারি থেকে বেরিয়ে প্রথমে নশিপুরে নবাবি আমলের ধনকুবের জগৎ শেঠের বাড়ি এবং শেষে মুর্শিদকুলি খাঁ নির্মিত কাটরা মসজিদ ঘুরে দেখেন তিনি।
সকাল থেকে কয়েক ঘণ্টা নবাবি মুলুকে কাটিয়ে বহরমপুরের উদ্দেশ্যে রওনা হন ড. হাছান মাহমুদ। দুপুরে বহরমপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি।
প্রসঙ্গত, তিন দিনের সফরে মঙ্গলবার (২৭ অক্টোবর) মুর্শিদাবাদ আসেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাতে বহরমপুরের একটি বেসরকারি হোটেলে রাত্রিযাপন করেন তিনি। বুধ ও বৃহস্পতিবার কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তার।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত