
কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে দফায় দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এবার দক্ষিণ কোরিয়ার সীমান্তে ব্যাপক গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে দেশটির পূর্ব এবং পশ্চিম উপকূল লক্ষ্য করে গোলাবর্ষণের এই ঘটনা ঘটে।
এদিকে উত্তর কোরিয়ার এই ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া। উত্তেজনা কমাতে ২০১৮ সালে প্রতিষ্ঠিত সামুদ্রিক ‘বাফার জোন’ লক্ষ্য করে গোলাবর্ষণ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করে দেশটি। বুধবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাটকীয়ভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং সামরিক মহড়া বাড়িয়েছে। সিউল ও ওয়াশিংটনের সন্দেহ, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সপ্তম বারের মতো পারমাণবিক পরীক্ষা করতে চলেছেন।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়া মঙ্গলবার রাতে দুই দেশের সমুদ্র সীমান্তের কাছে ব্যাপক গোলা নিক্ষেপ করেছে। এই ঘটনার ঠিক একদিন আগেই ওই অঞ্চলে বার্ষিক সামরিক মহড়া শুরু করে সিউল।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়া মোটামুটি ২৫০ রাউন্ড গোলা নিক্ষেপ করেছে। এর মধ্যে নিজের পশ্চিম উপকূলে ১০০টি এবং পূর্ব উপকূল থেকে ১৫০টি গোলা নিক্ষেপ করে পিয়ংইয়ং।
সিউল জানিয়েছে, তাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়াকে গোলা নিক্ষেপ বন্ধ করার জন্য কয়েকবার আহ্বান জানায়। তবে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনার সময় দুই পক্ষের মধ্যে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।
দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা এই গোলা তাদের সামুদ্রিক অঞ্চলে পড়েনি, তবে দুই কোরিয়ার মাঝে সামুদ্রিক বাফার জোনে গিয়ে পড়েছে। এই স্থানটি নিরপেক্ষ এবং ২০১৮ সালে স্থাপন করা হয়। মূলত দুই কোরিয়ার মধ্যকার প্রত্যক্ষ সংঘাত কমিয়ে আনার জন্য সমঝোতার মাধ্যমে তা স্থাপন করা হয়।
গত শুক্রবারের পর এ নিয়ে উত্তর কোরিয়া দ্বিতীয় দফায় বাফার জোনে গোলা নিক্ষেপ করলো। সেদিন এই স্থানটিতে উত্তর কোরিয়া শত শত গোলা নিক্ষেপ করেছিল।
দক্ষিণ কোরিয়ার জেসিএস এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়াকে অবিলম্বে তাদের কর্মকাণ্ড বন্ধ করার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছি আমরা। উত্তর কোরিয়ার ক্রমাগত উস্কানিমূলক এসব কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে।’
অন্যদিকে পিয়ংইয়ং বুধবার বলেছে, সীমান্ত বরাবর ‘উত্তর (কোরিয়ার) বিরুদ্ধে শত্রুদের যুদ্ধ মহড়া’ মোকাবিলা করার লক্ষ্যেই গোলা নিক্ষেপ করা হয়েছে।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৬লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৭হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত