প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ ৪:১১ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭২৯ বারে ৪১ লাখ ৯৭ হাজার ১৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬০ বারে ৪৫ হাজার ১১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯০৮ বারে ১ লাখ ৫৫ হাজার ৫৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এএমসিএলের (প্রাণ) ৫.২৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫.২৭ শতাংশ, ফার্মা এইডসের ৫.১১ শতাংশ, বিডি অটোকার্সের ৫.০৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.০২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৯৩ শতাংশ এবং বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর ৪.৮৫ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত