শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৬ ৩:৩৯ পিএম , আপডেট: মে ৩, ২০২৬ ৩:৪৫ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মীর আখতার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১০১ বারে ৪৫ লাখ ২৩ হাজার টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫০৪ বারে ২৫ লাখ ৭৬ হাজার ৬১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা কপারটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৮৯ বারে ২৮ লাখ ৭৭ হাজার ১৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৯.৬০ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৮.৯১ শতাংশ, একমি পেস্টিসাইডের ৮.৪১ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৮.০৬ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫.৮৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ ও গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর ৫.৬৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে ...