প্রকাশিত: জুন ১৭, ২০২১ ৩:৪৩ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৮২২ বারে ৪৭ লাখ ১০ হাজার ১৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৭২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭২৪ বারে ৩২ লাখ ৬ হাজার ৮০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯০২ বারে ১ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৪৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫০ কোটি ২৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৫ শতাংশ, পাওয়ার গ্রীডের ৫.৬০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৫.৩২ শতাংশ, ডরিন পাওয়ারের ৫.১৯ শতাংশ, এস্কয়ার নিটের ৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৩.৯৮ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে ...