
নিউজিল্যান্ড সিরিজের আগে বড় পরিবর্তন আনলো পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। রমিজ রাজাকে সরিয়ে চেয়ারম্যান করা হলো নাজাম শেঠিকে।আর চেয়ারে বসেই নাজাম শেঠি শনিবার মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব দেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। নাজাম শেঠির মতোই আফ্রিদিও চেয়ারে বসে পরিবর্তন আনলেন দলে। নিউজিল্যান্ড সিরিজের আগে স্কোয়াডে বাড়ালেন বোলিং বিভাগের শক্তি।
কিউইদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দুই পেসার শাহনেওয়াজ দাহানি ও মির হামজাকে যুক্ত করা হয়েছে পাকিস্তান স্কোয়াডে। অফ স্পিনার সাজিদ খানকেও দলে ভেড়ানো হয়েছে। প্রধান নির্বাচক হয়ে দলে এ তিন সংযুক্তির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন শহীদ আফ্রিদি।
এক বিবৃতিতে বুমবুম খ্যাত তারকা বলেন, এ বিষয়ে সবাই একমত যে, টেস্টে ২০ উইকেট নেওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি করতে আমাদের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে হবে। তাই বোলিং বিভাগে অতিরিক্ত তিনজন যোগ করা হয়েছে। এতে বাবর আজমকে প্রথম টেস্টের জন্য সেরা দল সাজাতে আরও বিকল্প ভাবার সুযোগ করে দেবে।
টেস্টে এখনো অভিষেক হয়নি পেসার শাহনেওয়াজ দাহানির। এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র ১২টি। নিয়েছেন ৩২ উইকেট। তবে সাদা বলে দাহনির পারফরম্যান্স উল্লেখযোগ্য। এখন আফ্রিদির কল্যাণে সাদা বলের স্কোয়াডে সুযোগ পেয়ে গেলেন এই পেসার।
দাহনির তুলনায় বেশ অভিজ্ঞ মির হামজা। ৯২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই বাঁহাতি পেসারের। টেস্টেও অভিষেক হয়েছিল তার, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আফ্রিদির কল্যাণে চার বছর পর ফের জাতীয় দলে সুযোগ পেতে যাচ্ছেন তিনি।
এদিকে এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন স্পিনার সাজিদ খান। নিয়েছেন ২২ উইকেট। গত মার্চে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পারফরম্যান্স করতে না পারায় দল থেকে বাদ পড়েন। এবার তার ওপর ভরসা রেখেছেন শহীদ আফ্রিদি।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ (২৬ ডিসেম্বর) করাচিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টও হবে করাচিতে, ২ জানুয়ারি থেকে শুরু।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত