
রাজধানীর ফার্মগেট স্টেশন এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেসময় তিনি জানান, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৫৩৩ নং পিলারের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। ফার্মগেট মেট্রোস্টেশন-সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শনে শেষে উপদেষ্টা বলেন, সেতু বিভাগের সচিব আবদুর রউফকে আহ্বায়ক করে আমরা তদন্ত কমিটি গঠন করেছি৷ তারা আগামী ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তারা আগের ঘটনার তদন্ত রিপোর্ট পর্যালোচনা করবেন এবং কেন এই ঘটনা ঘটছে সেটা খুঁজে বের করবেন।
তিনি আরও বলেন, আমরা নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেব এবং পরিবারের যদি কেউ কর্মক্ষম থাকে তাকে মেট্রোরেলে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করব।
সোহরাওয়ার্দী হাসপাতালে আহতদের দেখতে যাবেন বলেও জানিয়েছেন সেতু উপদেষ্টা।
টিএইচ
- ১সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ২ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৩রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৪ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৭আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৮শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৯নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ১০বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৭কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৮কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত